খাগড়াছড়ি প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কর্মসূচি

আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, নারী সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে হিল উইমেন্স ফেডারেশন। কর্মসূচি থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)’র বিরুদ্ধে নারী শোষণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাকে পদ থেকে অপসারণ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

রোববার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন ও বৈষম্যের নানা অভিযোগের সুষ্ঠু বিচার না হওয়ায় পাহাড়ি নারীরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

আরো পড়ুন...  লোগাংয়ে খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নারীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগটি উত্থাপন করেছেন তার স্ত্রী শিপ্রা দেওয়ান। ২০০৫ সালের ২১ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তৎকালীন নেতাদের কাছে লেখা এক চিঠিতে শিপ্রা দেওয়ান তার স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও যৌন শোষণের অভিযোগ তোলেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, শিপ্রা দেওয়ানের অভিযোগ অনুযায়ী সন্তু লারমা তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে চাকরি, আর্থিক সুবিধা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে একাধিক নারীকে যৌন শোষণের শিকার করেছেন। অভিযোগে তার কার্যালয়ের এক কর্মচারীর স্ত্রী, গিরিপুর শিল্পী গোষ্ঠীর এক নেত্রীসহ কয়েকজন নারীর নামও উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ঢাকার বনানী এলাকায় আঞ্চলিক পরিষদের রেস্ট হাউসে বিভিন্ন সময় নারীদের ডেকে নিয়ে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় নিয়োগ প্রক্রিয়া, ঠিকাদারি বণ্টন ও পরিষদের তহবিল ব্যবহারের ক্ষেত্রেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়, যার পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি।

আরো পড়ুন...  পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হলে ক্ষমতার অপব্যবহার ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। একই সঙ্গে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা।

স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ক্ষমতার অপব্যবহার ও যৌন নিপীড়নের অভিযোগে সন্তু লারমাকে অবিলম্বে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, গত ২৭ বছরে আঞ্চলিক পরিষদের নিয়োগ ও তহবিল ব্যবহারের বিষয়ে তদন্ত এবং পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা এবং পাহাড়ি নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

১০

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

১১

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

১২

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১৪

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১৫

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১৬

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১৭

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৮

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

২০