মোঃ জুয়েল রানা, মাগুরা
১০ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার (৯ মার্চ) দিনব্যাপী এই পরিদর্শনে তিনি সরকারি সেবার মান নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সফরকালে জেলা প্রশাসক শ্রীপুর উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি শ্রীপুর থানা পরিদর্শন করেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। এছাড়া শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ভূমি সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করার ওপর জোর দেন, যাতে সাধারণ মানুষ কোনো প্রকার হয়রানির শিকার না হয়।

বিকেলে জেলা প্রশাসক হরিন্দী আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে বসবাসরত সুবিধাভোগীদের সাথে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। আশ্রয়ন কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আরো পড়ুন...  কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের’ আওতায় দুগ্ধ উৎপাদনকারীদের মাঝে মিক্সিং মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খামারিদের হাতে আধুনিক মিক্সিং মেশিন তুলে দেন।

পরিদর্শনকালে শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০