আলী আজীম, মোংলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাবি করা টাকা না পেয়ে যুবককে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রতিবেশী

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বনি মোল্লা (১৮) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে গুরুতর আহত বনি মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

​গত মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শামছুর রহমান সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আজ বুধবার (১১ মার্চ) সকালে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী হারুন খাঁ (৫২) ও তাঁর ছেলে মাহি হোসেন অপুর (২০) সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে।

স্থানীয়দের ভাষ্যমতে, হারুন খাঁ আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় প্রভাবশালী ছিলেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও, বর্তমানে স্থানীয় কিছু বিএনপি নেতার সঙ্গে আঁতাত করে তিনি এলাকায় পুনরায় বেপরোয়া হয়ে উঠেছেন। সম্প্রতি ভুক্তভোগী পরিবার ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

আরো পড়ুন...  গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

​ভুক্তভোগীর মা আছমা আক্তার বেবী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ছেলে বনি মোল্লা স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হারুন খাঁর নেতৃত্বে মাহি হোসেন অপুসহ ১০-১২ জন ব্যক্তি লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে বনির ওপর হামলা চালান। হামলায় বনির ঠোঁট কেটে যায়, সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং ডান হাতের কনুই ভেঙে যায়।

​স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত বনিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, জমি নিয়ে বিরোধ থাকলেও এটি ষড়যন্ত্র ও হয়রানিমূলক।

​মোংলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০