আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১৫ জানুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ির ১৮৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এসব কেন্দ্র চিহ্নিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন জানান, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ও আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা প্রতিবেদনের আলোকে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ চলছে।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির তিনটি উপজেলা—খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা—এ মোট ২০৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে মাত্র ১৮টি কেন্দ্রকে ঝুঁকিমুক্ত বা সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, অতীত নির্বাচনের অভিজ্ঞতা ও সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ঝুঁকির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, “ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।” তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া দল (কুইক রেসপন্স টিম) প্রস্তুত থাকবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি জেলার ভৌগোলিক অবস্থান ও বিচ্ছিন্ন জনপদের কারণে ভোটগ্রহণ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রস্তুতির প্রয়োজন হয়। এ কারণে আগেভাগেই কেন্দ্রগুলোর ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬ হাজার ৩২১ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ৭৯৩ জন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়া হলে সহিংসতা ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে খাগড়াছড়িতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০