মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে সংঘর্ষ, গার্মেন্টসে ভাঙচুর

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস’-এ হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতৈল গ্রামের দুই প্রভাবশালী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক জেলা বিএনপির সদস্য ও উক্ত গার্মেন্টসের মালিক জাহিদুল ইসলাম এবং অপর পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া। পূর্বের বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, লিপটন মিয়ার সমর্থকেরা প্রথমে ‘স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস’ গার্মেন্টসে হামলা চালায়। এ সময় তারা গার্মেন্টসের প্রধান ফটক ভেঙে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের কাঁচ ভাঙচুর করে। পাশাপাশি গার্মেন্টসের বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটরেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরো পড়ুন...  শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

সংঘর্ষে সোহান (২৭), মোহন মল্লিক (৩২), সাইফুল (৪৫), আইয়ুব (৫০), শাখাওয়াত (৪৮), শহিদুল (৪০), মানিক (২০), হামীম (২২), শাওন (২৫), ফজলু (৪০) ও রোকেয়া বেগম (৩৫)সহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ সময় কয়েকটি দোকানঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং আশপাশের কিছু বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, স্থানীয় বিরোধের কারণে বারবার তাদের প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হচ্ছে। এবারের হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।

স্থানীয় দোকান মালিক আতিয়ার রহমান বলেন, “আমি কোনো পক্ষের সঙ্গে জড়িত নই। গার্মেন্টস বন্ধ থাকায় আমার দোকানও বন্ধ ছিল। পরে খবর পেয়ে এসে দেখি দোকানের শাটার ভেঙে মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

আরো পড়ুন...  মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, গ্রাম্য দাঙ্গা নিরসনে গুরুত্বারোপ

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, দীর্ঘদিনের এ ধরনের বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০