মোরেলগঞ্জ প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে পেশীশক্তিতে ৮৫ বিঘার মৎস্য ঘের দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

মোরেলগঞ্জে মৎস্য ঘের দখলের পায়তারা প্রতিবাদে মানববন্ধন | ছবিঃ দৈনিক ইতিহাস

বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৫ বিঘার একটি মৎস্যঘের দখলের অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় জমির মালিকদের দাবি, রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তি ব্যবহার করে একটি প্রভাবশালী মহল আবারও ঘেরটি দখলের চেষ্টা করছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার দুপুরে বহরবুনিয়া গ্রামের ওই ঘেরের ভেড়িতে ‘জমি যার, ঘের তার—নিজেদের জমিতে নিজেরাই ঘের করতে চাই’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা অভিযোগ করেন, প্রায় ৮৫ বিঘার এই মৎস্যঘেরটি দীর্ঘদিন ধরে বহিরাগত ও স্থানীয় একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখলে রেখেছে। তারা বলেন, আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘেরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ওই চক্র। এরপর থেকে প্রকৃত মালিকরা নিজেদের জমিতে ধান চাষ তো দূরের কথা, কোনো ধরনের ব্যবহারই করতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, এখন আবার নতুন করে কয়েকজন স্থানীয় ব্যক্তি বহিরাগতদের সঙ্গে নিয়ে ঘেরটি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে এমদাদুল ইসলাম ইমু বাদী হয়ে মো. আলী আজিম, আলমগীর শিকদার-সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার, মোরেলগঞ্জ সার্কেল পুলিশ এবং মোরেলগঞ্জ থানা-এ।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জমির মালিকরা নিজেদের জমিতে নিজেরাই মৎস্যঘের করতে চান। কিন্তু বহিরাগতদের দখল ও প্রভাবের কারণে তারা তা করতে পারছেন না।

বক্তারা আরও অভিযোগ করেন, দখলচেষ্টা চালানো ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাদের কারণে সাধারণ জমির মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে বক্তব্য দেন আলম খান, মিজানুর রহমান, এমদাদুল ইসলাম ইমু, তৌহিদুল ইসলাম টুটুল এবং হুমায়ুন কবির।

তারা অবিলম্বে বহিরাগতদের উচ্ছেদ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দিয়ে সেখানে আইন অনুযায়ী ঘের পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

১

দক্ষ যুবসমাজ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মোরেলগঞ্জে ইউএনও হাবিবুল্লাহ

২

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

৩

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

৪

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

৫

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

৬

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

৭

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৮

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

৯

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

১২

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

১৪

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

১৫

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

১৬

ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

১৭

রামপালে বন্দোবস্ত জমি দখল নিতে হামলার পর ধর্ষণের হুমকি

১৮

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১৯

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

২০