মোরেলগঞ্জ প্রতিনিধি-
৭ এপ্রিল ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০ বিঘার একটি চিংড়িঘেরকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিবের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ তোলায় ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং প্রকৃত জমির মালিকদের হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে কলেজ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, বহরবুনিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ৮০ বিঘার ওই চিংড়িঘের স্থানীয় জমির মালিকদের সঙ্গে যৌথভাবে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন আলি আজিম। তারা জানান, গত দুই বছর ধরে তিনি নিয়মিত জমির মালিকদের পাওনা পরিশোধ করে ঘের পরিচালনা করছেন।

স্থানীয়দের ভাষ্য, গত ৫ আগস্টের পর একটি পক্ষ বহিরাগত লোকজন নিয়ে ওই ঘেরে ঢুকে মাছ ধরে নিয়ে যায়। বর্তমানে একই পক্ষ আবারও ঘেরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি আলম খান-এর নেতৃত্বে একটি পক্ষ আলি আজিম-এর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছে। এতে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে।

আরো পড়ুন...  সেলিমাবাদ থানা দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত জমির মালিকদের সঙ্গে নিয়ে যারা ঘের পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন আলি আজিম, জেসমিন আক্তার, বাদশা শেখ, রাকিব হোসেন জোমাদ্দার এবং হারেজ হাওলাদার।

বক্তব্যে আলি আজিম বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি স্থানীয় জমির মালিকদের সঙ্গে যৌথভাবে ঘের পরিচালনা করছি। যারা আগে জমির মালিকদের হয়রানি করত, তারাই এখন আবার নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এলাকায় শান্তি বজায় রাখতে এবং প্রকৃত জমির মালিকদের নিজেদের জমিতে নিজেরাই চিংড়িঘের করার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আলম খান। তিনি বলেন, তিনি কারও ঘের থেকে মাছ ধরেননি কিংবা কাউকে হয়রানিও করছেন না। স্থানীয় জমির মালিকদের কাছ থেকে বৈধভাবে পাওনা পরিশোধ করেই তিনি ঘেরটি পরিচালনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০