বাগেরহাট প্রতিনিধি:
১৩ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

বাগেরহাটর মোংলা উপজেলায় অপরাধবিরোধী সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অবস্থানের কারণে সাংবাদিক মাসুদ রানা রেজার বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় একটি সংঘবদ্ধ চক্রের টার্গেটে পরিণত হয়েছেন তিনি।

অভিযোগ রয়েছে, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। সরাসরি প্রতিবাদের পরিবর্তে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাংবাদিকের ব্যক্তিগত ছবি বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করাই তাদের উদ্দেশ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাংবাদিক মাসুদ রানা দীর্ঘদিন ধরে মোংলা অঞ্চলে মাদক ব্যবসা, কিশোর অপরাধ ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে আসছেন। স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যাও তিনি নিয়মিতভাবে গণমাধ্যমে তুলে ধরেন। তার এই ভূমিকার কারণেই অপরাধচক্রের একটি অংশ তাকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান বলেন, “একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। যারা সমাজের অপরাধ ও অনিয়ম তুলে ধরেন, তাদের দমাতে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরো পড়ুন...  শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

সাংবাদিক মাসুদ রানা রেজা জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার দাবি, যাদের বিরুদ্ধে তিনি মাদক ও অপরাধসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন, তারাই পরিকল্পিতভাবে এই অপপ্রচারে জড়িত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তবে তিনি অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান থেকে সরে যাবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার প্রতি দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। একইসঙ্গে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তিনি।

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রামপাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এ ধরনের ব্যক্তিগত আক্রমণকে সত্য গোপনের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বিষয়টি প্রাথমিকভাবে তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করে জড়িত সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন...  শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

উল্লেখ্য, সাংবাদিক মাসুদ রানা রেজা বর্তমানে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত এবং মোংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের একজন নির্বাচিত সদস্য। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অপপ্রচারের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০