হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৩ এপ্রিল ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের মৃত সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকার মৃত মোজাম্মেল হক ভূইয়ার মেয়ে শারমিন আক্তার (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বাগেরহাট সদর থানাধীন সিএন্ডবি বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মৎস্য আড়তের সামনে অবস্থান নেয় অভিযানে অংশগ্রহণকারী টিম। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো পড়ুন...  ঈদের দিনে সেতু ভেঙ্গে প্রাণহানি

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক দুইজনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে এই অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের লাশ ঘিরে রহস্যের জট, হত্যা নাকি দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ৪৩ বছরে পদার্পণ উদযাপন

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম

বদরগঞ্জে প্রতারণার মামলায় প্রভাষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মানবতার স্বীকৃতিতে নোয়াখালীর কিবরিয়া, অক্সফোর্ড থেকে আন্তর্জাতিক সম্মাননা

ঈদ শেষে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরে ফিরছে কর্মজীবী মানুষের ঢল

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

কটিয়াদীতে নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক মিলনমেলা

প্রীতি ক্রিকেটে কুড়িগ্রাম সদর উপজেলার দাপুটে জয়

১০

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

১১

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

১২

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

১৩

পাটক্ষেতে কাজের সময় বিষধর সাপের ছোবল, মাগুরায় কৃষকের মৃত্যু

১৪

অ্যাফিডেভিট বনাম পারিবারিক বিয়ে, শরণখোলায় সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক

১৫

ঈদের পর মানবিক সহায়তা, জগন্নাথপুরে ৬৪ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

১৬

পঞ্চগড়ে পুকুরে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

১৭

ককটেল বিস্ফোরণ ও হামলায় বিএনপি অফিসে রণক্ষেত্র, আহত ৫

১৮

খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে বর্ণাঢ্য সংবর্ধনা

১৯

আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু

২০