Advertisement
মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নববর্ষ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নববর্ষ উদযাপন | ছবি: দৈনিক ইতিহাস

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে কলেজ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী সাজে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।

পরবর্তীতে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বক্তব্য দেন বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল। এছাড়া ‘বাংলা নববর্ষ ও বাঙালির ঐতিহ্য’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক ফাহমিদা খাতুন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্যের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি'র কড়া নজরদারি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন 

জগন্নাথপুরে বর্ণিল বর্ষবরণ

সেনবাগে বর্ণাঢ্য বৈশাখ উদযাপন

কালিয়াকৈরে বৈশাখী শোভাযাত্রা

হাডুডু খেলায় পহেলা বৈশাখ উদযাপন

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে জাল ও ট্রলার জব্দ

কবি আলী আহমদের পিতার ইন্তেকালে সাংবাদিক ফোরামের শোক

মাথাভাঙ্গায় বর্ষবরণ উৎসব উদযাপন

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

১০

টাঙ্গাইল সফরের পথে চন্দ্রায় তারেক রহমানকে নেতাকর্মীদের অভ্যর্থনা

১১

গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, বাড়ছে হাম সংক্রমণ

১৩

বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নববর্ষ উদযাপন

১৪

নববর্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ, চালু হলো ‘কৃষক কার্ড’

১৫

গোহালাকান্দাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সালমান রহমান পল্লব

১৬

বরিশালে নববর্ষের বর্ণিল আয়োজন, শোভাযাত্রা-গানে উৎসবমুখর নগরী

১৭

শরণখোলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মাওলানা রফিকুল ইসলাম কবির

১৮

নোয়াখালীতে ১৬ বছরের মাদ্রাসা ছাত্র নিখোঁজ: সন্ধান চায় পরিবার

১৯

নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ উৎসব

২০