শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
১৪ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে বৈশাখী শোভাযাত্রা

গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সকালে “এসো হে বৈশাখ” গানের তালে তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করে, ফলে পুরো এলাকা রঙিন সাজে সেজে ওঠে।

নববর্ষের এই আয়োজনে ছিল পিঠা উৎসব, লোকজ মেলা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশেষ সংগীত পরিবেশন, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। এছাড়াও উপজেলা জাসাসের উদ্যোগে প্রিন্স ইমামের আকর্ষণীয় জাদু প্রদর্শনী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও মেয়র মো. মজিবুর রহমান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো. ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  কালিয়াকৈরে এলপিজি দামে অস্থিরতা

উৎসবমুখর এই আয়োজনে অংশ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমায়। গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালিয়ানাকে ধারণ করে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আর আর ল’ একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

১১

কুড়িগ্রামের রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগমন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১৩

গাইবান্ধায় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৫

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৬

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

১৭

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১৯

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

২০