ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-
১৭ জানুয়ারী ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মন্ত্রীত্বের প্রলোভনে আসন ছাড়ব না — রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা | ছবি: দৈনিক ইতিহাস

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দল এখন সকাল-বিকেল ফোন করে তাকে মন্ত্রিত্বের প্রলোভন দিচ্ছে। কিন্তু নিজের প্রাণ থাকলে, রক্তের ফোঁটা থাকলে তিনি মন্ত্রীত্বের বিনিময়ে জনগণের আস্থা ও এলাকার মানুষকে বিক্রি করবেন না।

শনিবার (১৭ জানুয়ারি) সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, “খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা ও সহযোগিতায় আমি এ জায়গায় পৌঁছেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর কেন আমার মনোনয়ন হয়নি—এই প্রশ্ন করেছেন। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন দল থেকে সকাল-বিকেল ফোন করে বলে আসুন, মন্ত্রীত্ব দেবো, আসনটি ছাড়ুন। আমার জান থাকলে, শরীরে এক ফোঁটা রক্ত থাকলে মন্ত্রীত্বের বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাবো না। আমি তাদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে চাই।”

রুমিন ফারহানার এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও প্রার্থিতার পাশাপাশি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথাও উঠে এসেছে। তিনি জানিয়েছেন যে, রাজনৈতিক সুবিধা ও পদ পাওয়ার আশায় কেউ যেন জনগণের ভোট ও আস্থা বিক্রি না করে।

আরো পড়ুন...  হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে রুমিন ফারহানার মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ ও স্থানীয়রা বলছেন, ঘটনা বড় আকার ধারণ করেনি এবং পরিস্থিতি দ্রুত শান্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রুমিন ফারহানা তেরকান্দা গ্রামে স্থানীয়দের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় ছবি তোলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর বিষয়টি বাড়তে থাকায় দুইপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়ে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া জানান, “মতবিনিময় সভায় দুইজনের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে ধাওয়া-পাল্টাধাওয়া বা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যার দিকে থানায় কেউ অভিযোগও করেনি।”

এ ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে চাপে ও প্রতিদ্বন্দ্বিতায় এমন ঘটনা বিরল নয়। বিশেষ করে যেসব এলাকায় প্রার্থী প্রতিযোগিতা তীব্র, সেখানে সামাজিক উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।

রুমিন ফারহানা বরাবরের মতো এবারও দাবি করছেন, তিনি জনগণের আস্থা ও সমর্থনকে সবচেয়ে বড় শক্তি মনে করেন। মন্ত্রিত্বের প্রলোভনে তিনি কোনোভাবেই নড়বেন না—এটাই তার অবস্থান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০