মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ আগুন: পুড়ে মরলো ১০টি ছাগল, নিঃস্ব কৃষক পরিবার

নাটোরের নলডাঙ্গায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ছাগল পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের শাহাবুদ্দিনের (৪৬) বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বসতঘর ও গবাদি পশু হারিয়ে কৃষক শাহাবুদ্দিনের পরিবার এখন নিঃস্ব।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে শাহাবুদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির শোবার ঘর, রান্নাঘর এবং গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এসময় গোয়ালঘরে থাকা ১০টি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া ঘরে থাকা বিপুল পরিমাণ শস্য ও আসবাবপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে পৈত্রিক শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা শাহাবুদ্দিনের পরিবার সরকারের নিকট জরুরি সহায়তা প্রার্থনা করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ভিড় জমান।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে কলেজে হামলা, শিক্ষিকা লাঞ্ছিত

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় নিহত বৃদ্ধ

শরণখোলায় তরমুজে বাম্পার ফলন, খাল পুনঃখননের দাবিতে কৃষকরা

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

হরিপুর ইউপি চেয়ারম্যান পদে ফিরলেন ফারুখ মিয়া

রাজশাহীতে ৩০ কাঠবাদাম গাছ কাটা

সাংবাদিকদের হস্তক্ষেপে ঝুঁকি মুক্ত ২০ পরিবার: ভেড়ামারায় সঠিক স্থানেই ফিরল বৈদ্যুতিক খুঁটি

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াইলে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির নামে অনলাইন প্রতারণা: গ্রেফতার ৪

১০

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ ও গ্রেফতার দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১১

নলডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ আগুন: পুড়ে মরলো ১০টি ছাগল, নিঃস্ব কৃষক পরিবার

১২

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

মাগুরায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

১৪

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত

১৫

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৬

লোডশেডিংয়ে বিপাকে শাহজাদপুরের এসএসসি পরীক্ষার্থীরা

১৭

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সচেতনতা বাড়ানোর আহ্বান

১৮

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

খুবিতে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ সেমিনার: আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার আহ্বান

২০