নিজেস্ব প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সাংবাদিক শাখাওয়াত হাফিজ
সাংবাদিক শাখাওয়াত হাফিজ | ছবি: দৈনিক ইতিহাস

কুমিল্লার বুড়িচংয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হাফিজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে তিনি আহত হন।

মঙ্গলবার বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক শাখাওয়াত হাফিজ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একদল লোক সাংবাদিক শাখাওয়াত হাফিজের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী সাংবাদিক শাখাওয়াত হাফিজ বলেন, “সংবাদ সংগ্রহ করতে গেলে তারা আমার ওপর হামলা চালায়।”

অন্যদিকে অভিযুক্ত ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সালাহউদ্দিন আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১০

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১১

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

১৪

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

১৫

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

১৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

১৭

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

১৮

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১৯

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

২০