মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৭ এপ্রিল ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে একই রাতে দুই ভাইয়ের ৬টি গবাদিপশু চুরি

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে একই রাতে দুই সহোদর ভাইয়ের বাড়িতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। এ ঘটনায় ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটি চরম আর্থিক সংকটে পড়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বরিশাট নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরিশাট নতুন পাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের দুই ছেলে মাহবুব বিশ্বাস ও খবির বিশ্বাসের বাড়িতে একই সময়ে এ চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতো রাতের বেলা গরুকে খাবার দিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হয়ে মাহবুব বিশ্বাস তার গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভিতরে গিয়ে দেখেন, তার দুটি গরুর একটিও নেই।

তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও কোথাও গরুগুলোর সন্ধান মেলেনি। এরই মধ্যে তিনি জানতে পারেন, তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়ালঘর থেকেও ৩টি গরু ও ১টি খাসি ছাগল চুরি হয়েছে। এতে দুই ভাইয়ের মোট ৬টি গবাদিপশু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

আরো পড়ুন...  রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি

ক্ষতিগ্রস্ত খবির বিশ্বাস জানান, তার চুরি যাওয়া ৩টি গরু ও ১টি খাসি ছাগলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অপরদিকে মাহবুব বিশ্বাস বলেন, তার ২টি গরুর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।

ভুক্তভোগীরা জানান, অনেক কষ্টে ও ঋণ করে গরুগুলো লালন-পালন করছিলেন। সামনে কোরবানির ঈদে বিক্রি করে লাভবান হওয়ার আশায় ছিলেন তারা। কিন্তু হঠাৎ এমন চুরির ঘটনায় তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কা করছেন।

এ ঘটনার পর বরিশাট গ্রামসহ আশপাশের এলাকায় খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন এবং চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসনের আরও তৎপর হওয়া জরুরি হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০