মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৭ এপ্রিল ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর খেলোয়াড় বাছাই কার্যক্রম। সোমবার (২৭ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এ বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগকে ঘিরে খেলোয়াড়, অভিভাবক ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের বাছাই কার্যক্রমে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ক্রিকেট, ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিক্স—এই চারটি ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি ইভেন্টে অংশ নিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন। মাঠজুড়ে ছিল প্রতিযোগিতার উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য।

এছাড়া আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপে ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট ও দাবা—এই চারটি ইভেন্টে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, দুই ধাপের এই বাছাই শেষে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে, যারা ভবিষ্যতে বড় পরিসরে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি সমাজও মাদক ও অপরাধমুক্ত রাখতে সহায়তা করে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা নতুন প্রতিভা খুঁজে বের করতে পারব বলে আশা করি।”

আরো পড়ুন...  মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এবং আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক এবং বিপুল সংখ্যক খেলোয়াড় ও দর্শক উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শ্রীপুর থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সফল খেলোয়াড় তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০