বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
২৭ এপ্রিল ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটের অভিযোগ

রংপুরের বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনায় জড়িত অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল ইসলাম খোকার স্ত্রী জানান, ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি একাই বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বটি ও দা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারিতে রাখা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনার সূত্রপাত। ব্যবসায়ী নুরুল ইসলাম খোকার ভাতিজা মিজান আলীর সঙ্গে পূর্ব থেকেই পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে। সেই বিরোধের ধারাবাহিকতায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সামাজিকভাবে হেনস্তা ও সম্মানহানির চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন তারা পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালায় এবং ব্যবসায়ীর একমাত্র ছেলে রুবেলকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার মাকে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।

আরো পড়ুন...  মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে-দুপুরে এমন হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বাদী ও বিবাদীদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। তাদের মতে, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ছিল, তবে সহিংসতার পথ বেছে নেওয়া অনাকাঙ্ক্ষিত।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত বাড়ির ভিডিও ধারণ করে নিয়ে যায়। এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

গ্রীন ট্যুরিজম ক্যাপিটাল ঘোষণার প্রস্তাব

মাধবপুর স্কুল ভবন নির্মাণে ধীরগতি, পাঠদানে ব্যাহত

হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণ

চুরি হওয়া আরএফএল পণ্য উদ্ধার

গাবুরায় ৬০টি পানির ট্যাঙ্ক বিতরণ

১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

মিশরে আন্তর্জাতিক ইলমি সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বদরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটের অভিযোগ

১০

ভান্ডারিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

১১

নোয়াখালীতে দুই ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

১২

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৩

নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

১৪

শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

১৫

ভোলায় খাল খনন কার্যক্রম উদ্বোধন

১৬

বদরগঞ্জে মরিচক্ষেত নষ্টের অভিযোগ

১৭

শ্রীপুরে একই রাতে দুই ভাইয়ের ৬টি গবাদিপশু চুরি

১৮

বিদ্যুৎহীন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

১৯

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি—কালিয়াকৈরে জনদুর্ভোগ চরমে

২০