এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল, বালক-বালিকায় চ্যাম্পিয়ন নির্ধারণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ–এ দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচে বালক বিভাগে কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালিকা বিভাগে পশ্চিম শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চেঁচরীরামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে.এম. জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর এবং সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার সার্বিক পরিচালনা করেন মো. ফয়সাল আহম্মেদ। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর ছেলের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে কিশোর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, কৃষি উন্নয়নে নতুন দিকনির্দেশনা

কালবৈশাখীর তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি

কাঠালিয়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল, বালক-বালিকায় চ্যাম্পিয়ন নির্ধারণ

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাতকে নৃত্যকলির বর্ষপূর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে ১৪ বিঘা ফসল নষ্টের অভিযোগ, কৃষকদের ২০ লাখ টাকার ক্ষতি

সীমিত সামর্থ্যে সেবায় অনন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেপথ্যে ডা. শাহিন

ময়মনসিংহে তামাকবিরোধী সেমিনার-২০২৬: তামাকের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, ৬০ বছর বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

১০

বিশ্বকাপের আগে নেইমারের অসুস্থতা, প্রস্তুতি নিয়ে শঙ্কা

১১

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

১৩

জগন্নাথপুরে মেয়র পদে লাকির আগ্রহ, ‘সেবক’ হয়ে কাজের অঙ্গীকার

১৪

টেকনাফে ইউপি সদস্যের মেয়েকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা—এলাকায় ক্ষোভ

১৫

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও ২৮ হাজার ইয়াবা জব্দ

১৬

তথ্যমন্ত্রীর সঙ্গে সোমালিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

১৭

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

গ্রীন ট্যুরিজম ক্যাপিটাল ঘোষণার প্রস্তাব

১৯

মাধবপুর স্কুল ভবন নির্মাণে ধীরগতি, পাঠদানে ব্যাহত

২০