মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও মে দিবসের কর্মসূচি ঘোষণা

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাগুরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের কাউন্সিল পাড়া এলাকায় আল আমিন ইনস্টিটিউট স্কুলে মাগুরা জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহান মে দিবস উপলক্ষে জেলার ৪টি থানায় বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান এবং অসহায় শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের জেলা সভাপতি মো. সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক মো. ওয়ালিউর রহমান, ফেডারেশনের শ্রীপুর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, সাবেক শ্রমিক নেতা মো. মোজাফফর হোসেন মুন্না ও আব্দুল হামিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা, শুনানি ২৪ মে

বক্তারা মে দিবসের কর্মসূচিতে সকল শ্রমজীবী মানুষকে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও মে দিবসের কর্মসূচি ঘোষণা

ক্লাস চলাকালীন কক্ষের ওপর গাছ উপড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত

আইনি লড়াইয়ে জয়: আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদ ফিরে পেলেন মনির হাওলাদার

কাঠালিয়ায় বালুভর্তি ট্রলি উল্টে চালকের মৃত্যু

শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জে ৫ হাজার কোটি টাকার ধান নিয়ে শঙ্কায় কৃষকরা

শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: শিশুসহ নিহত ৩, আহত ১৩

সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

রামেকে রোগীর মৃত্যু ঘিরে পুলিশ–নার্সের হাতাহাতি

১০

মোরেলগঞ্জে কোডেকের সংলাপে স্থানীয় সমস্যা সমাধানে কমিটি গঠন

১১

মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম, স্বামী পালাতক

১২

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর, ফজরের সময় প্রকাশ্যে ধরা

১৩

ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা

১৪

মধুপুর বনে গাছে ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৫

ঘোড়াঘাটে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

১৬

কালিয়াকৈরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চালসহ আটক ২

১৭

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা, পরিস্থিতি উন্নয়নে দিকনির্দেশনা

১৮

নলডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৯

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমিতির ভোটগ্রহণ: আনারস ও হরিণ প্রতীকের জয়

২০