মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১২ মে ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নার্স দিবসে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

“আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আয়োজিত এ র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

মানবসেবায় নিবেদিত নার্সদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও উৎসাহ প্রকাশের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। নার্সিং পেশার গুরুত্ব এবং সমাজে এর অবদানের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পেশাগত অনুপ্রেরণা জাগ্রত করাও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নার্সদের মর্যাদা ও সেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। পুরো শহরজুড়ে এ র‍্যালিকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সুবাস চন্দ্র বিশ্বাস। তাঁর দক্ষ নেতৃত্বে পুরো কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, নার্সরা মানবতার প্রকৃত সেবক, তাদের অবদানকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মকে এই পেশার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন...  মাগুরার আলী হোসেন ফকির নতুন আইজিপি

অনুষ্ঠানে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে দিবসটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা নার্সিং পেশার গৌরব, দায়িত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং মানবসেবার ব্রতকে আরও দৃঢ়ভাবে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পেশাগত সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে এবং মানবসেবার মানসিকতা গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০