তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

সবুজ চা-বাগানের বুক চিরে বিস্তৃত শান্ত জলরাশি, তার ওপর ভাসমান লাল-সাদা শাপলার মেলা—প্রকৃতির এমন অপার সৌন্দর্যে মোড়ানো এক স্বপ্নিল ঠিকানার নাম ‘বেকি লেক’। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা-বাগানের ভেতরে অবস্থিত এই লেক এখন ধীরে ধীরে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে।

ঈদের দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে বেকি লেক হতে পারে এক অনন্য গন্তব্য। চারদিকে সবুজ চা-বাগান, পাখির কলকাকলি, গাছে গাছে বানরের দৌড়ঝাঁপ আর লেকজুড়ে ফুটে থাকা শাপলার সমারোহ—সব মিলিয়ে যেন এক জীবন্ত জলরঙের ক্যানভাস।

প্রায় ২৭ একর জায়গাজুড়ে বিস্তৃত এই লেকের প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। শীত মৌসুমে এখানে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির দেখা মেলে। এছাড়া সারাবছরই বক, হাঁসপাখি ও সারসের বিচরণ চোখে পড়ে। ফলে প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছেও জায়গাটি হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।

স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরেই লেকটি রয়েছে। আগে মূলত চা-শ্রমিক ও আশপাশের মানুষজন এখানে আসতেন। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে প্রচারের কারণে বাইরের পর্যটকদের আনাগোনা বাড়ছে। স্থানীয়রা মনে করেন, সরকারি উদ্যোগ ও সঠিক পরিকল্পনা থাকলে বেকি লেক বড় ধরনের পর্যটনকেন্দ্রে রূপ নিতে পারে।

আরো পড়ুন...  বীরগঞ্জ–কাহারোল মাদকমুক্তের ঘোষণা

পাথারিয়া চা-বাগানের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল নোমান জানান, বেকি লেককে ঘিরে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সম্প্রতি চা বোর্ডের কর্মকর্তারাও লেকটি পরিদর্শন করেছেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ উন্নয়নমূলক বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

স্থানীয়দের মতে, এখানে দর্শনার্থীদের জন্য ওয়াচ টাওয়ার, নৌকা ভ্রমণ, খাবারের দোকান, হস্তশিল্পের স্টল ও বিশ্রামাগার নির্মাণ করা গেলে জায়গাটির আকর্ষণ আরও বাড়বে। একই সঙ্গে এলাকার মানুষের আয়ও বৃদ্ধি পাবে।

কীভাবে যাবেন?

ঢাকা থেকে সরাসরি বাসে বড়লেখা যাওয়া যায়। ভাড়া সাধারণত ৭৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে। ট্রেনে যেতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে কুলাউড়া নেমে সেখান থেকে সিএনজি বা স্থানীয় পরিবহনে দক্ষিণভাগ বাজার হয়ে পাথারিয়া চা-বাগানে পৌঁছানো যায়। সিলেট থেকেও সড়ক ও রেলপথে সহজেই যাওয়া সম্ভব।

থাকা-খাওয়ার ব্যবস্থা

বড়লেখায় উন্নতমানের আবাসন ব্যবস্থা এখনো সীমিত। তবে স্থানীয় কিছু ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে। থাকার জন্য কুলাউড়ায় ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে বাসা বা আবাসিক ব্যবস্থা পাওয়া যায়।

নিভৃত প্রকৃতির মাঝে শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন বেকি লেক। ব্যস্ত নগরজীবনের ক্লান্তি ভুলে ঈদের ছুটিতে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে এই লেক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০