খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাজারে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তরিকতপন্থী মুসলমানরা। বিশেষ করে সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়সহ জেলার বিভিন্ন তরিকতপন্থী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক শান্তি, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের ঐতিহ্যবাহী সুফি সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, যুগ যুগ ধরে এদেশে সুফি-সাধক ও পীর-আউলিয়ারা ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। তাদের স্মৃতিবিজড়িত মাজারগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরো পড়ুন...  মৃত্যু দাবির ১৫ লাখ টাকার চেক পেলেন গ্রাহকের পরিবার

মানববন্ধনে অংশ নেওয়া নেতারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে মাজারে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী এবং ফারুক হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মাজারে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চেতনা সমুন্নত রাখতে সরকার ও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

বিশ্বনাথে বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন হাসপাতালে ভর্তি, বাড়ছে উদ্বেগ

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

১০

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

১১

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

১৪

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

১৬

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১৭

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১৮

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৯

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

২০