মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

মাগুরায় ট্রাক ড্রাইভার আব্দুর রহমান হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

সোমবার (২৫ মে) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স নারায়ণগঞ্জ থেকে ৬০ ব্যারেল ভোজ্য তেল অর্ডার করে। ১৮ মে ট্রাকচালক আব্দুর রহমান তেল ভর্তি ট্রাক নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন।

তিনি আরও জানান, ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোলা বাজার–গাজীর বাজার সড়কের খেদপাড়া এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাক থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়।

পরবর্তীতে ২৩ মে ট্রেডার্স মালিক গোপাল সাহা বিষয়টি মাগুরা পুলিশ সুপারের কাছে অবহিত করেন। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী ও মাগুরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার রহস্য উদঘাটন করা হয়।

আরো পড়ুন...  মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ট্রাক ছিনতাই ও ড্রাইভার হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে আজাদ হোসেন হিটলার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০