বাদশা আলমগীর, কুড়িগ্রাম প্রতিনিধি-
৫ জুন ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল ভূরুঙ্গামারী বাজার, পুড়ে ছাই শতাধিক দোকান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে পুরো বাজারে ভয়াবহ আকার ধারণ করে।

আগুনের তীব্রতায় আশপাশের অন্তত ১০৬টি দোকান পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভাতে সহযোগিতা করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল হওয়ায় অধিকাংশ দোকান বন্ধ ছিল। ফলে কেউই মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। অনেকে জীবনের সঞ্চয় হারিয়ে চরম হতাশায় পড়েছেন।

আরো পড়ুন...  শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো ভূরুঙ্গামারী এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০