পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক দলের ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার লবণসহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে ২ হাজার ১৫টি পরিবারের অংশগ্রহণে ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বুধবার (১ জুলাই) সকাল ১১টায় বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) কর্মকর্তা প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য এবং কমিউনিটি ফ্যাসিলিটেটররা।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, একটি গাছ মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে তা বড় করে তুলতে হবে। ফেইথ ইন এ্যাকশনের পরিবেশবান্ধব ও লবণসহনশীল বৃক্ষ বিতরণের উদ্যোগ প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন...  নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, গাবুরা এলাকায় কদবেল, তাল ও তেঁতুল গাছের চারা রোপণ করলে মাটিক্ষয় রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক। তিনি স্থানীয়দের বেশি বেশি এ ধরনের গাছ রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাথমিক দলের ১ হাজার সদস্যের মাঝে ১ হাজারটি তাল, ১ হাজারটি কদবেল এবং ১ হাজারটি তেঁতুল গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৮

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৯

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৩

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৫

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৬

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৮

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৯

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

২০