মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার ইছাখাদা, ছোটব্রীজ ও বাটিকাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেকারি, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে ইছাখাদা ছোটব্রীজ এলাকায় অবস্থিত মেসার্স ঢাকা মহানগর বেকারি-কে পূর্বে সতর্ক করার পরও বিএসটিআই লাইসেন্স ছাড়া বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দোষী পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার, দুধ ও বাটার ব্যবহার না করেও উপাদান হিসেবে তা উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করা এবং মিথ্যা বিজ্ঞাপন প্রদানের অভিযোগে অভিযুক্ত হয়।

অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশের ব্যবস্থা না থাকা এবং খাবারে অননুমোদিত ফ্লেভার ব্যবহার করা হচ্ছে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পুনরায় সতর্ক করা হয়।

আরো পড়ুন...  পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে ১৭২ ভূমিহীন পরিবারের

পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি না করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন অধিকারী, মোঃ রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশ-এর একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০