মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২০ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

মাগুরায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

মাগুরা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবু সাইদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাগুরা ডায়াবেটিক সমিতি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সহযোগিতায় হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি রোগী, চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  কালিহাতীতে মোহর আলীকে চান জনগণ

তারা আরও জানান, ভবিষ্যতেও রোগীদের উন্নত চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা ডায়াবেটিক সমিতি বিভিন্ন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১১

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১২

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৩

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৪

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৫

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৬

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৭

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

২০