মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
২৪ জুন ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া আঃপুর ইউপি সদস্য শাহাব উদ্দিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি জানান, গত ২২ জুন ২০২৬ তারিখে অনলাইন সংবাদমাধ্যম ‘জনধারা’-তে প্রকাশিত “সন্ত্রাসীদের মদদদাতা শাহাবুদ্দিন মেম্বার, ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ, এখন বিএনপি” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, উক্ত সংবাদে তার চাচাতো ভাই হারুন ও বাদল, তার মেয়ে কুলসুম বেগম এবং কুলসুম বেগমের সন্তানদের জড়িয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য অভিযোগ উপস্থাপন করা হয়নি। ফলে এটি যে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন, তা সহজেই প্রতীয়মান হয়।

আরো পড়ুন...  কুলিয়ারচরে প্রতিমন্ত্রী শরীফুলের প্রথম সফর

শাহাব উদ্দিন আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করলে প্রকাশিত সংবাদের অসত্যতা ও উদ্দেশ্যপ্রণোদিত চরিত্র স্পষ্ট হয়ে উঠবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদলিপিতে তিনি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, যারা ষড়যন্ত্রমূলকভাবে এ সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

তিনি বলেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি ও ব্যক্তি মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য উদঘাটনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

১০

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১১

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১২

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৪

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৫

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৬

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৭

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৮

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

২০