শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

বাগেরহাটের মোরেলগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুল ফরাজি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে। সময়মতো সঠিক চিকিৎসা ও উন্নত ব্যবস্থাপনার অভাবে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তিনি মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অসুস্থ বোধ করলে বাবুল ফরাজি প্রথমে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ সেবন করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হয়ে পরদিন রাতে তার জটিলতা আরও বাড়ে। পরে তাকে মোরেলগঞ্জের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়িতে নিয়ে আসা হলে তার শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে।

​পরিস্থিতির অবনতি হলে পরদিন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। খুলনার প্রিন্স হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা করানো হলেও ১৮ সেপ্টেম্বর শুক্রবার ছুটির দিন হওয়ায় সেদিন রিপোর্ট পাওয়া যায়নি। এর মধ্যে রোগীর অবস্থার চরম অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের পরামর্শ দেন।

আরো পড়ুন...  শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

​পরবর্তীতে সেখান থেকে তাকে দ্রুত গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ১৯ সেপ্টেম্বর শনিবার তার মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা খুলনা থেকে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু দেহ নিয়ে শনিবার রাত ১০ টায় তার নিজ বাড়িতে পৌছায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

১০

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১১

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১২

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৪

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৫

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৬

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৭

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৮

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

২০