মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সরকারি বেতন-ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারি বেতন-ভাতার আওতায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি পালন করছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

বক্তারা আরও বলেন, ১৯৯৭ সাল থেকে এআই টেকনিশিয়ানরা কৃত্রিম প্রজনন কার্যক্রম, গবাদিপশুর জাত উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একসময় সরকার মাত্র দুই বছরের জন্য মাসিক দুই হাজার টাকা সম্মানী দিলেও পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার সভাপতি বাবুল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক মো. পিকুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মিত্র।

আরো পড়ুন...  মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শরণখোলার চাষি

এ সময় সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আনিসুর রহমান টিটোসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সমিতির নেতারা বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে বলে তারা আশা করছেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০