নোয়াখালী প্রতিনিধি:
১৫ জুলাই ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক নানা বিষয় নিয়ে প্রশাসন, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ দেবনাথ, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মনির হোসেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু নাসের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আরো পড়ুন...  পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

গোলটেবিল বৈঠকে জেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিল্পায়ন, পর্যটন, নোয়াখালী সিটি করপোরেশন প্রতিষ্ঠা, বিমানবন্দর নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, বিভাগ বাস্তবায়ন এবং আধুনিক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, নোয়াখালীর ভৌগোলিক অবস্থান, কৃষি সম্ভাবনা, উপকূলীয় সম্পদ এবং দক্ষ জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা গেলে জেলাটি দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা জেলার উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক বিভিন্ন সুপারিশ তুলে ধরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তাদের অংশগ্রহণে উন্নয়ন ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

আরো পড়ুন...  দোয়া ও সমর্থন চাইলেন বাইপ্রমাস নেতা প্রার্থী কে এম আফতাব উদ্দিন

পরে আগত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন শুধু সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নয়, জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডেও ধারাবাহিকভাবে ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও নোয়াখালীর উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০