মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
১৯ জুলাই ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আর্থিক অনুদান প্রদান এবং প্রতিবন্ধী ও অস্বচ্ছল মানুষের মাঝে হুইলচেয়ার, ভ্যান, চাল ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ ও উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ৪ জন শহীদ পরিবারের সদস্য এবং ১ জন আহত জুলাই যোদ্ধার প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এছাড়া উপজেলার ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের প্রত্যেককে এক বস্তা করে চাল, দুইজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে দুটি হুইলচেয়ার, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইজনকে দুটি ভ্যান এবং একজন ভিক্ষুককে পুনর্বাসনের অংশ হিসেবে তিনটি ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মুজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “আমাদের সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে, যা জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী এখানেই থেমে নেই। তিনি বলেছেন, সংসদে উত্থাপিত জুলাই সনদে যে বিষয়ে সব রাজনৈতিক দল সম্মত হয়েছে, তা সবাই অক্ষরে অক্ষরে পালন করবে। জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য। পরে তিনি উপজেলার আমলসার ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য নির্মিত গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০