বগুড়া প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় যমুনা সেতুসহ উত্তরাঞ্চল উন্নয়নের অঙ্গীকার জামায়াত আমিরের

বগুড়ায় ১০ দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান।
বগুড়ায় ১০ দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান | ছবি : দৈনিক ইতিহাস

নির্বাচনী প্রচারণায় গিয়ে বগুড়া শহরকে সিটি করপোরেশন ঘোষণা, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং শহীদ চান্দু স্টেডিয়াম পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। তিনি জানান, দল ক্ষমতায় এলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সকলকে নিয়ে দেশ পরিচালনা করা হবে। বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি।

বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, “একদল ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তবে মানুষ সেই প্রতিশ্রুতির কোনো ফল পায়নি। দেশের মানুষ আর রাজনৈতিক প্রতারণা দেখতে চায় না।”

জামায়াত আমির আরও বলেন, দল ক্ষমতায় এলে নারীদের নিরাপদ চলাচল, কর্মক্ষেত্রে মর্যাদা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি যুব সমাজের বেকারত্ব দূর করতে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন...  মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ দখলদারির স্থান থাকবে না।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

এছাড়া বক্তব্য দেন বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা এবং বগুড়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০