নলডাঙ্গা (নাটোর) জেলা প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় উপপ্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও তিনি এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন—এমন অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন সরকারের সময় ২০১৮ সালে নলডাঙ্গা উপজেলায় যোগদান করা উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির একই উপজেলায় টানা প্রায় আট বছর ধরে কর্মরত রয়েছেন। তিনি নলডাঙ্গার স্থায়ী বাসিন্দা হওয়ায় দীর্ঘ সময়ের মধ্যে উপজেলায় একটি প্রভাবশালী সিন্ডিকেট নেটওয়ার্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তিনি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা কমিটির ২৪ নম্বর সদস্য হওয়া সত্ত্বেও নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের ওই সভার বিষয়ে আমন্ত্রণ বা আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিষয়টিকে সাংবাদিকদের প্রতি অবজ্ঞা ও তথ্য গোপনের অপচেষ্টা হিসেবে দেখছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও অভিযোগ রয়েছে, উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। যদিও এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি, তবে একাধিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে অভিযোগকারী পক্ষ।

আরো পড়ুন...  রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গত ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাটোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগপত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্বচ্ছতা পরিপন্থী কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে অভিযোগকারী সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকরা উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরকে দ্রুত নলডাঙ্গা উপজেলা থেকে প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। অভিযোগের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না, সে দিকে তাকিয়ে রয়েছে নলডাঙ্গাবাসী। স্থানীয়দের আশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০