মোঃ রোমন হায়দার, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে পাঁচ দফা অঙ্গীকার জোনায়েদ সাকির

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি তাঁর নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি পাঁচ দফা রূপরেখা ঘোষণা করেন, যার মূলভিত্তি—যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী অধিকার ও সামাজিক নিরাপত্তা।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, নির্বাচন দেশের গণতন্ত্র পুনর্গঠনের সুযোগ দিচ্ছে। তিনি বাঞ্ছারামপুরকে “অমিত সম্ভাবনাময় অঞ্চল” আখ্যা দিয়ে বলেন, সঠিক পরিকল্পনা ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে এটিকে মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে মেঘনা সেতু নির্মাণের অঙ্গীকার দেন। এতে কৃষিপণ্য দ্রুত বাজারজাত হবে, শিল্প-কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন ও নৌপথ সচল রাখার প্রতিশ্রুতিও দেন।

প্রবাসী অধিকার সংরক্ষণে প্রবাসীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং “প্রবাসী পরামর্শক পরিষদ” গঠনের কথা বলেন। এছাড়া প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার স্থানীয় উন্নয়নে ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার দেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক মানের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, ক্রীড়া একাডেমি ও গ্রামে খেলার মাঠ স্থাপন এবং বয়স্ক ও নারীদের জন্য সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অঙ্গীকার জানান। এলপিজি গ্যাস সরবরাহে স্বচ্ছতা আনার জন্য মনিটরিং সেল গঠনের প্রতিশ্রুতিও দেন।

আরো পড়ুন...  সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করেন। নদী, খাল-বিল রক্ষা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, নারী ও শিশুদের নিরাপত্তা এবং সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি মাথাল মার্কায় ভোট দিয়ে সমর্থন কামনা করেন এবং বলেন, নির্বাচিত হলে কোনো গডফাদার বা মাফিয়া প্রভাব থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ডে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি উন্নত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাঞ্ছারামপুর গড়ে তোলা হবে তাঁর মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০