নিজেস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতার সামনে, লেবু কিনতে হিমশিম

দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা লেবু | ছবি : দৈনিক ইতিহাস
দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা লেবু | ছবি : দৈনিক ইতিহাস

রমজানকে সামনে রেখে হঠাৎ করেই লেবুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা–জুড়ে। উপজেলার বিভিন্ন খুচরা বাজারে বর্তমানে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল অনেকটাই সহনীয়। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিনে সদর বাজারসহ উপজেলার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, বাজারে লেবুর সরবরাহ তুলনামূলক কম। অল্প কিছু বিক্রেতা লেবু বিক্রি করলেও আকারভেদে প্রতি পিস ৪৫–৫০ টাকা দাম হাঁকছেন তারা। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা দরদাম করে ফিরে যাচ্ছেন, ফলে বিক্রিও কমে গেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। পাইকারি বাজার থেকেই এখন প্রতি পিস লেবু কিনতে হচ্ছে প্রায় ৩৫ টাকায়। এর সঙ্গে পরিবহন খরচ ও সামান্য লাভ যোগ করে খুচরা বাজারে ৪৫–৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।

সদর বাজারের সবজি বিক্রেতা নাজমুল জানান, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে লেবু পাওয়া যাচ্ছে না। বেশি দামে কিনে এনে বিক্রি করতে হচ্ছে, তাই খুচরা দামও বেশি।

আরো পড়ুন...  মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধান্যদৌল বাজারের ব্যবসায়ী শাহীন মিয়া বলেন, আগে প্রতিদিন দেড় থেকে দুইশ পিস লেবু বিক্রি হতো। এখন দাম বাড়ায় বিক্রি অর্ধেকে নেমে এসেছে। অনেকেই কিনতে এসে দাম শুনে চলে যাচ্ছেন।

ক্রেতাদের মধ্যেও রয়েছে ক্ষোভ। সদর বাজারের ক্রেতা জমির হোসেন বলেন, কয়েক দিন আগেও হাতের নাগালে ছিল লেবুর দাম। এখন ৫০ টাকা পিস শুনে অবাক হতে হয়েছে। প্রয়োজন থাকায় কম পরিমাণে কিনতে হয়েছে।

ধান্যদৌল বাজারে কেনাকাটা করতে আসা দুলাল মিয়া বলেন, রোজায় ইফতারে লেবুর শরবত না হলে চলে না। কিন্তু দাম যদি এমনই থাকে, তাহলে বিকল্প ভাবতে হবে।

এ বিষয়ে মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জানান— লেবুর দাম বৃদ্ধির বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোজা যত ঘনিয়ে আসছে, ততই লেবুর বাজার পরিস্থিতি কোন দিকে যায়— সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ ভোক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০