মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ইফতার সামগ্রী বিতরণ

মাগুরায় ইফতার সামগ্রী বিতরণ

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাগুরায় সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা। জেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা এম.বি. বাকেরের নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের তাৎপর্য ও সংযমের শিক্ষাকে ধারণ করে সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা এম.বি. বাকের। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান কেবল আত্মশুদ্ধির মাস নয়, এটি সহমর্মিতা ও মানবিকতারও মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ক্রীড়া ও যুব বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নূর আহম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সামাজিক বৈষম্য দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তালিকাভুক্ত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে কয়েকশ’ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের রমজানে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০