মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় চাঁদাবাজি শূন্য, অভিযোগ বাক্স স্থাপন হবে

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, মাগুরায় চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষ যাতে চাঁদাবাজি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য জেলা ও শহরে ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ তাদের অভিযোগ সরাসরি বাক্সে দাখিল করতে পারবেন এবং প্রশাসন তা অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা শহরের সার্বিক উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়ন করবে পৌরসভা। এছাড়া, বিসিক শিল্পনগরী গড়ে তোলার কাজ অনেকদূর এগিয়েছে, যা কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাগুরায় কারিগরি কৃষি বিশ্ববিদ্যালয় (এগ্রোবেজড ইউনিভার্সিটি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি স্থানীয় শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কৃষি ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মনোয়ার হোসেন খান বলেন, যারা ক্লিনিক বা স্বাস্থ্যসেবা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা সততা ও নিয়ম মেনে সেবা প্রদান নিশ্চিত করবেন। কোনো অনিয়ম বা ভেজালকে বরদাশত করা হবে না। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। তিনি জানান, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা অসাধু চক্রকে মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না।

আরো পড়ুন...  এস আলমের প্রত্যাবর্তনের অভিযোগে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এর মধ্যে বাজার নিয়ন্ত্রণ, শিল্পনগরী বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সেবা সংক্রান্ত পরিকল্পনা আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে মাগুরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মনোয়ার হোসেন খানের এই ঘোষণা মাগুরা জেলায় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, অভিযোগ বাক্স স্থাপন ও চাঁদাবাজি দমন কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং জেলা ও শহরের সার্বিক উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০