নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে স্বেচ্ছাসেবী সংগঠন স্টার ক্লাব কক্সবাজার-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়া সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আতিকুর রহমান। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন আমান, অর্থ সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক ইরফাত হাসান, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল আমিন এবং প্রচার সম্পাদক মুসফিকুর রহমান।

উপদেষ্টাদের মধ্যে ফরিদুল মোস্তফা খান, ফরিদুল আলম, মুফিজুর রহমান বাবলু ও রাশেদুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে কক্সবাজার বাণীর চিফ রিপোর্টার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়, বরং আত্মসংযম, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময়। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান বক্তারা।

আরো পড়ুন...  জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সভায় বক্তারা আরও বলেন, স্টার ক্লাব কক্সবাজার প্রতিষ্ঠালগ্ন থেকেই জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ইতিবাচক ভূমিকা রেখেছে।

চেয়ারম্যান সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য একটি আদর্শ, মানবিক ও সচেতন সমাজ গঠন করা। সেই লক্ষ্যেই স্টার ক্লাব কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে।” তিনি সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও স্টার ক্লাব কক্সবাজার সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০