খাগড়াছড়ি প্রতিনিধি -
১০ জানুয়ারী ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর বাধা ও তদন্তের আশ্বাস

পানছড়ি উপজেলার মোহাম্মদপুর–বাজার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ | ছবি: দৈনিক ইতিহাস
পানছড়িতে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর | ছবি: দৈনিক ইতিহাস

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর–বাজার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা একাধিকবার বাধা দেওয়ায় কাজ বন্ধ থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় কাজ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মতিয়ারকে ‘ম্যানেজ’ করে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করছে। যদিও সংশ্লিষ্ট প্রকৌশলী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকায় ২.৩৫০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পেয়েছে মেসার্স কবি রঞ্জন (খাগড়াছড়ি)। তবে মূল ঠিকাদার নিজে কাজ না করে জাহাঙ্গীর আলমকে সাব-ঠিকাদারি দিয়েছেন। অভিযোগ, সাব-ঠিকাদার মেকাডম পরিষ্কার না করে নিম্নমানের উপকরণ দিয়ে পিচ ঢালাই শুরু করেছেন।

৬ জানুয়ারি স্থানীয়দের সঙ্গে সাব-ঠিকাদার ও তার সহযোগীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৪৬ পরিবারের গণস্বাক্ষর সংযুক্ত অভিযোগ জেলা স্থানীয় সরকার প্রকৌশলীর কাছে পৌঁছে।

স্থানীয়রা দাবি করেছেন, “রাস্তায় একেবারেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। বর্ষার আগে পিচ উঠে যাবে।” অটোরিকশা চালক মো. রুবেল বলেন, “রোলার চালাতেই ইট পাউডার হয়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাবে।”

আরো পড়ুন...  পানছড়িতে সংঘাতে ইউপিডিএফ সদস্য নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাজু আহম্মেদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, “বিটুমিন ও পাথর সরকারি নিয়ম অনুযায়ী আছে। তবে মেকাডমে ত্রুটি থাকলে পুনরায় তদন্ত করা হবে। কাজ সঠিকভাবে সম্পন্ন করা হবে।”

দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর পুনঃপরিদর্শন ছাড়া কাজ শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ১০ জানুয়ারি শনিবার সড়ক নির্মাণ কাজ বন্ধ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০