আলী আজীম, মোংলা প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর, হুমকি

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন কুমার মিস্ত্রীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহিন ও তার ভাই সিরাজুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। সোমবার (০৯ মার্চ) সকাল নয়টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় লিটনের বসতবাড়ির সানসেট ভেঙ্গে গুড়িয়ে দেয় তুহিন ও তাদের লোকজন। ভাংচুরে নিষেধ করলে লিটন ও তার ভাই বিপুল মিস্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের হুমকি দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ লিটন কুমার মিস্ত্রি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত শাহিন বাগেরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
ক্ষতিগ্রস্থ লিটন কুমার মিস্ত্রী বলেন, তুহিন ও শাহিনের নিকট আত্মীয় এ্যাডভোটেক আব্দুল হাকিমের ওয়ারিশদের  কাছ থেকে আমার স্ত্রী সীমা রানী দে‘র নামে ৮শতক এই জায়গা ক্রয় করি। ওই জমিতেই আমি পরে বাড়ি নির্মান করে বসবাস শুরু করি। পরে স্থানীয় পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এর উপস্থিতিতে জমি পরিমাপ করা হয়। এতে শাহিন ও তুহিনদের জমির ভিতর আমি কিছু অংশ জমি পাই। ওই জমি দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়। মামলাটি এখনও চলমান রয়েছে। আদালত বলছে রায় না হওয়া পর্যন্ত কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না। আদালতের এ কথা উপেক্ষা করে তারা আমার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে। হামলা করে আমাদের বিল্ডিং এর এক পাশের সানসেট ভেঙে ফেলছে। এতে আমরা বাঁধা দিলে তুহিন ও শাহিন আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং হুমকি ধামকি দেয়। আমাকে মেরে ফেলা ও বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
লিটন মিস্ত্রীর ভাই বিপুল মিস্ত্রী বলেন, সকালে এসে দেখি তুহিন, শাহিনসহ চার পাঁচজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ভাঙছে। এসময় কেন ভাঙছে জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে মারতে আসে এবং হুমকি ধামকি দেয়।
বিপুল মিস্ত্রীর স্ত্রী উন্নতি গাইন বলেন, আমরা খুবই ভয়ে আছি। যেকোন সময় শাহিনরা হামলা করতে পারে। শাহিনরা শুধু আমাদের সাথে আরও কয়েকজন প্রতিবেশির সাথে এরকম খারাপ কাজ করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোঃ শাহিন বলেন, বাড়ি ভাঙ্গা হয়নি সানসেট ভেঙ্গেছে, কে বা কারা ভেঙ্গেছে আমি জানি না। আপনাদের সাথে দেখা করে বাকি কথা বলব।
Facebook Comments Box
আরো পড়ুন...  শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০