মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
১৫ মার্চ ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচর পৌরসভায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় মাস্টাররুলে কর্মরত স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পৌরসভার উদ্যোগে এই উপহার সামগ্রী প্রদান করা হয়, যাতে কর্মরত স্বেচ্ছাসেবকরাও ঈদের আনন্দে সামিল হতে পারেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার মাস্টাররুলে কর্মরত ১০ জন স্বেচ্ছাসেবকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস. আর. এম. জি. কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (পৌরসভা) মো. আবুল আহসান ভূইয়া, উচ্চমান অফিস সহকারী মিনহাজুল ইসলাম, কর আদায়কারী শাহজাহান মিয়া, হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস ও অফিস স্টাফ মোবারক হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়মিতভাবে পৌর এলাকার পরিচ্ছন্নতা, সামাজিক কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছেন। তাদের এই আন্তরিক শ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই ঈদ উপলক্ষে সামান্য এই উপহার প্রদান করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব। স্বেচ্ছাসেবকদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঈদ উপহার পেয়ে স্বেচ্ছাসেবকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ তাদের কাজে আরও উৎসাহ জোগাবে এবং আগামীতেও পৌরসভার উন্নয়নমূলক কাজে তারা আন্তরিকভাবে সহযোগিতা করে যাবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবকদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

১

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

২

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৩

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৪

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৫

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৭

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৮

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৯

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১১

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১২

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৩

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৬

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৮

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৯

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

২০