সাভার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ রাসেল। তিনি ঢাকা-২ কেরানীগঞ্জ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান এবং কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের পক্ষ থেকেও এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

এক শুভেচ্ছা বার্তায় নূর মোহাম্মদ রাসেল বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। এ দিনটি পুরনো সব গ্লানি, দুঃখ ও হতাশা ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ার এক অনন্য উপলক্ষ। বৈশাখ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন করে পথচলার অঙ্গীকার। পান্তা-ইলিশ, নতুন পোশাক এবং বৈশাখী মেলার আনন্দে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে এই উৎসব পূর্ণতা পায়।

তিনি আরও বলেন, নববর্ষের প্রথম প্রভাতে রাজধানীর রমনা উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের ঢল নামে, যা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের প্রতীক। বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় সমাজের সব শ্রেণি-পেশার মানুষ। পহেলা বৈশাখ কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর উৎসব নয়; এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে এই উৎসব উদযাপন করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল নিদর্শন।

আরো পড়ুন...  চা-বাগান থেকে এশিয়ান ইউনিভার্সিটিতে কুসুমের জয়যাত্রা

নূর মোহাম্মদ রাসেল বলেন, এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিই। নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনবে—এটাই সবার প্রত্যাশা।

তিনি ছাত্রদলের ভূমিকা উল্লেখ করে বলেন, ছাত্রদল দেশের তারুণ্যের এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট নেতৃত্ব নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই পহেলা বৈশাখের আনন্দ একসঙ্গে উদযাপন করি এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। মানবিকতা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

আরো পড়ুন...  মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০