মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় বিজ্ঞান মেলার উদ্বোধন

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ৩ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলার শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে আয়োজিত এ মেলা ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব এবং উদ্ভাবনী চিন্তার প্রসারে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন এবং সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী শামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তুনু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক হতে হবে এবং নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতে হবে।” তিনি আরও বলেন, এ ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন...  স্বামীকে হত্যা করে লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা, নারীর ভয়াবহ কাণ্ডে চাঞ্চল্য

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করেন এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

মেলায় মাগুরার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। এছাড়া মেলায় মোট ১৫টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করছে।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক নানা উদ্ভাবন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও বাস্তবমুখী চিন্তার প্রতিফলন ঘটিয়েছে।

মেলাটি আগামী তিন দিন চলবে এবং প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০