ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
১৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায় ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারার পশ্চিম বাহিরচর মাদ্রাসায়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার গবেষণা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সুপার সাংবাদিক মো. মাসুদ করিম। তিনি মাদ্রাসার সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন...  বিএনপি আমার আদর্শ: বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন শিহাব, আবুল খায়ের, আব্দুল হান্নান, নাজির উদ্দিন মন্ডল, কায়কোবাদ হোসেন সাজুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সৎ, নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষার পাশাপাশি নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীমা সুলতানা ও বাশার আলী। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করে এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০