কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
১৭ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদে মাদকবিরোধী বার্তা

কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট জামে মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগে আয়োজিত এ কর্মসূচিতে মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ওসি বলেন, মাদক বর্তমানে দেশের জন্য একটি গুরুতর সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এর ভয়াবহ প্রভাবে বিশেষ করে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার পেছনে মাদকের বড় ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি এলাকার সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়; বরং সাধারণ জনগণ, অভিভাবক এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, মনিপুরঘাটসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ওপর ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু হয়েছে। কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে তা নির্ভয়ে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব নির্বাচন এবং দৈনন্দিন কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে হবে। পরিবার থেকেই সচেতনতা গড়ে উঠলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

আরো পড়ুন...  কিশোরগঞ্জে নিখোঁজ ছাইদুর, পরিবারের আকুতি ফিরিয়ে আনার জন্য

এ সময় মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ধর্মীয় স্থান থেকে এ ধরনের সচেতনতা বার্তা মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে জুমার নামাজের মতো সমাবেশে এ ধরনের উদ্যোগ গ্রহণ অত্যন্ত সময়োপযোগী।

কর্মসূচিতে অংশগ্রহণকারী মুসল্লিরাও মাদকবিরোধী আন্দোলনে পুলিশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, নিজেদের পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে মনিপুরঘাটসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে উঠবে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বিএনপির পক্ষে বিশাল মিছিল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০