রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাগো রংপুরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদরগঞ্জে আলোচনা সভা

রংপুরের বদরগঞ্জে সাপ্তাহিক জাগো রংপুর পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকার সম্পাদক ফেরদৌস আলীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, জাগো রংপুর দীর্ঘদিন ধরে পাঠকের কাছে একটি পরিচিত পত্রিকা হলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। পত্রিকাটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তারা মত দেন। পাশাপাশি সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরের প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

দৈনিক আমার দেশ পত্রিকার বিভাগীয় সাংবাদিক বাদশাহ ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক পত্রিকার সার্বিক সাফল্য কামনা করে বলেন, এটি আরও আধুনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করুক।

প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী মুঠোফোনে বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে পত্রিকার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, স্থানীয় পত্রিকা হিসেবে জাগো রংপুর ইতোমধ্যে মানসম্মত সংবাদ পরিবেশন করছে। এর মানোন্নয়নে সকলের এগিয়ে আসা প্রয়োজন।

আরো পড়ুন...  বদর দিবসে মাগুরায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার

অনুষ্ঠানে আমন্ত্রিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবার একত্রিত হওয়া ইতিবাচক। তিনি সাংবাদিকদের গঠনমূলক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকুক বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাগো রংপুর পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০