খুবি প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এবং তার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দহন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ডিসিপ্লিনের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে সমাবেশ শেষে শিক্ষার্থীরা অধ্যাপক রেজাউল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দহন করেন।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিমেষ দে বলেন, অতীতে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হলেও আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা যাবে না। আমরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার চাই।

আরেক শিক্ষার্থী তানভীর বিন মুহিত বলেন, একজন শিক্ষক যদি তার অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ করেন, তবে তা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য উদ্বেগের বিষয়। আমরা তাকে আর ক্যাম্পাসে দেখতে চাই না। স্থায়ী বহিষ্কার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরো পড়ুন...  জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

এর আগে মঙ্গলবার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ভুক্তভোগী এক ছাত্রীর পক্ষে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো কথোপকথনের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণও সংযুক্ত করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, শুরুতে সংশ্লিষ্ট শিক্ষক স্বাভাবিক আচরণ করলেও পরে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ও অস্বস্তিকর বার্তা পাঠাতে শুরু করেন। একপর্যায়ে বিষয়টি সহপাঠী ও ডিসিপ্লিনের প্রতিনিধিদের জানানো হলেও কাঙ্ক্ষিত পদক্ষেপ না পাওয়ায় তিনি আনুষ্ঠানিক অভিযোগ করেন।

ভুক্তভোগী বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। শুরুতে ভয় পেলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার না হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

অভিযোগের বিষয়ে ড. রেজাউল ইসলাম দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মোবাইল ফোন হারিয়ে যায় এবং এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অপব্যবহার হয়ে থাকতে পারে।

আরো পড়ুন...  খুবিতে অনুষ্ঠিত বিএনসিসি নৌ-শাখার বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান

তবে শিক্ষার্থীদের দাবি, ফোন হারানোর পরও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে একাধিকবার একাডেমিক বিষয়ে যোগাযোগ করা হয়েছে এবং সাম্প্রতিক সময়েও বিভিন্ন গবেষণা-সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়েছে। এছাড়া ঘটনার পর আরও কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০