খুবি প্রতিনিধি
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ফরিদপুর জেলার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসান।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলার শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ২২ ব্যাচের রানা আহমেদ, রসায়ন ডিসিপ্লিনের মো. মারুফ মোল্লা এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তালহা আরিফ। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের তৌহিদুল ইসলাম এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের বিস্নো বিশ্বাস।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণিত ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রিফাত আহমেদ সাইফ এবং মানবিক অনুষদের সম্পা মালো। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত ডিসিপ্লিনের ২২ ব্যাচের মো. রামিম মোস্তাফিজ। অফিস সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইশিতা আক্তার।

আরো পড়ুন...  তারেক রহমানের সভা ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দপ্তর ফাঁকা, সেবা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওনক জাহান লিমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক হিসেবে তাইফ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনসানা আখতার।

নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণিত ডিসিপ্লিনের ওনি ইসলাম তিশা, পরিসংখ্যান ডিসিপ্লিনের সুব্রত মজুমদার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইউশা নূর মিম এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের শুভাঞ্জনা সাহা শশী।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসান বলেন, “ফরিদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে এসেছে। নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, সামাজিক কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে চাই। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় সংগঠনটিকে আরও কার্যকর, মানবিক ও গতিশীল করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি ফরিদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার মাধ্যমে সংগঠনটির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০