মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধাদের গণসংযোগ, ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বীরমুক্তিযোদ্ধারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে অংশগ্রহণ করেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. মোজাম্মেল হক, আহ্বায়ক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জসিম উদ্দিন (জজ মিয়া), অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এবং বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক প্রমুখ।

এ সময় তারা লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বীরমুক্তিযোদ্ধারা বলেন, তারা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শরীফুল আলমের জন্য ভোট চাইতে এসেছেন। তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি উল্লেখ করে তাকে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  গোলাম রেজার বক্তব্য ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’: গাজী নজরুল ইসলামের তীব্র প্রতিবাদ

তারা আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শরীফুল আলমকে বিজয়ী করলে এলাকার মানুষ একজন দক্ষ জনপ্রতিনিধি পাবেন এবং জাতীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা বিশ্বাস করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০